জোর করে প্রচারে নেওয়া হচ্ছে: হান্নান শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীর আলমকে জোরজবরদস্তি করে আজমত উল্লা খানের পক্ষে প্রচারণায় নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি গতকাল মঙ্গলবার গাজীপুরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নানের নির্বাচনী ইশতেহারের পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন।হান্নান শাহ বলেন, ‘সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমকে অপহরণ করে সরকার তথাকথিত প্রত্যাহারের নাটক তৈরি করেছে। সেটা দেশবাসী দেখেছে। তিনি (জাহাঙ্গীর) হাইকোর্ট থেকে রায় নিয়ে প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ অবস্থায় তাঁকে জোরজবরদস্তি করে আজমত উল্লার প্রচারকাজে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তিনি (জাহাঙ্গীর) তা প্রকাশ করেছেন, যখন তিনি মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছিলেন, চোখের পানি ফেলেন।’ হান্নান শাহ অভিযোগ করেন, ‘সরকারকে আর কোনো অনিয়ম করতে দেব না। কারণ আমাদের জয় সুনিশ্চিত।’হান্নান শাহর দাবির ব্যাপারে বক্তব্য জানতে চাইলে জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার নেতা-কর্মীদের নিয়ে আজমত উল্লার প্রচারকাজে নেমেছি।’