জোহরা কাজীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের প্রথম নারী চিকিৎসক অধ্যাপক জোহরা বেগম কাজীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার ৭ নভেম্বর। নিষ্ঠা, একাগ্রতা আর সেবার মহান ব্রতে দীক্ষিত এই সংগ্রামী নারী আজীবন আর্তমানবতার সেবায় কাজ করে গেছেন।
জোহরা কাজীর পৈতৃক নিবাস মাদারীপুর জেলার কালকিনি থানার গোপালপুর গ্রামে। তাঁর জন্ম ১৯১২ সালের ১৫ অক্টোবর। ১৯৩৫ সালে তিনি দিল্লির লেডি হার্ডিং মেডিকেল কলেজ ফর ওমেন থেকে মেধাতালিকায় প্রথম স্থান পেয়ে উত্তীর্ণ হন। সে সময়ের একজন বাঙালি নারী হিসেবে তাঁর এই অসামান্য কৃতিত্বের জন্য ব্রিটিশরাজ তাঁকে ‘ভাইসরয়’ পদকে ভূষিত করে। ১৯৪৮ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মজীবন শুরু করেন তিনি।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত ড. জোহরা বেগম কাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া ও তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিজ্ঞপ্তি।