জোহরা তাজউদ্দীন লাইফ সাপোর্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দা জোহরা তাজউদ্দীন
সৈয়দা জোহরা তাজউদ্দীন

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীন লাইফ সাপোর্টে রয়েছেন।
নভেম্বরের তৃতীয় সপ্তাহে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গেলে জোহরা তাজউদ্দীনকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে দিল্লির একটি হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়। এরপর কিছুটা সুস্থ হলেও ৬ ডিসেম্বর থেকে তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে। এর পর থেকে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।
দিল্লি থেকে গতকাল রোববার টেলিফোনে এ খবর জানান তাঁর মেয়ে সিমিন হোসেন রিমি। তিনি তাঁর মায়ের আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।