জোহরা তাজউদ্দীনকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেত্রী, দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীনকে দেখতে তাঁর পুরোনো ডিওএইচএসের বাসভবনে যান। খবর বাসসের।রাষ্ট্রপতি জোহরা তাজউদ্দীনের সঙ্গে কিছু সময় কাটান। তিনি জোহরা তাজউদ্দীন ও তাঁর পরিবারের সদস্যদের কুশলাদি সম্পর্কে খোঁজখবর নেন। তাঁকে দেখতে যাওয়ায় জোহরা তাজউদ্দীন রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।