জোহরা তাজউদ্দীনের অবস্থা অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকি ৎসাধীন আছেন। গতকাল বুধবার প্রবীণ এই রাজনীতিক প্রথম আলোকে বলেন, মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় তিনি এখন শয্যাশায়ী। বড় মেয়ে শারমিন আহমদ, মেজো মেয়ে সিমিন হোসেন রিমি ও ছোট মেয়ে মাহজাবীন আহমদ মায়ের পাশে রয়েছেন। সিমিন হোসেন রিমি প্রথম আলোকে বলেন, অনিয়ন্ত্রিত রক্তচাপই তাঁর মায়ের প্রধান শারীরিক সমস্যা। আগামী এক থেকে দেড় মাস তাঁকে হাসপাতালে থাকতে হতে পারে।