জোহরা তাজউদ্দীনের অবস্থার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোহরা তাজউদ্দীন
জোহরা তাজউদ্দীন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সহধর্মিণী সৈয়দা জোহরা তাজউদ্দীনের শারীরিক অবস্থার আবার অবনতি হয়েছে। এখন তিনি ভেন্টিলেশনে রয়েছেন। কোমড়ের হাড় ভেঙে যাওয়ায় জোহরা তাজউদ্দীন দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে ১৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি থেকে ঢাকায় এনে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে তাঁর অবস্থার আবার অবনতি হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন।