জোহরা তাজউদ্দীনের অবস্থার কিছুটা উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তাঁর শ্বাসকষ্ট এখনো রয়েছে। দিল্লি থেকে তাঁর মেয়ে সিমিন হোসেন রিমি গতকাল সোমবার সন্ধ্যায় এ কথা জানিয়েছেন। তিনি জানান, গত রোববার প্রথম আলোয় খবর প্রকাশের পর থেকে অনেকে ফোন করে তাঁর মায়ের খোঁজখবর নিয়েছেন। বিজ্ঞপ্তি।