জোহরা তাজউদ্দীনের কুলখানি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনানীর ডিওএইচএস কমিউনিটি সেন্টারে গতকাল সৈয়দা জোহরা তাজউদ্দীনের আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত মিলাদে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন  ছবি: প্রথম আলো
বনানীর ডিওএইচএস কমিউনিটি সেন্টারে গতকাল সৈয়দা জোহরা তাজউদ্দীনের আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত মিলাদে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন ছবি: প্রথম আলো

সৈয়দা জোহরা তাজউদ্দীনের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও মিলাদ মাহফিল হয়েছে বনানীর ডিওএইচএস কমিউনিটি সেন্টারে।
গতকাল মঙ্গলবার মাগরিবের নামাজের পর কোরআন থেকে তেলওয়াত দিয়ে কুলখানির অনুষ্ঠান শুরু হয়। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিক জোহরা তাজউদ্দীনের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন। এ সময় তানজীম আহমদ সোহেল তাজ ও সাংসদ সিমিন হোসেন রিমিসহ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দীন আহমদ এবং সৈয়দা জোহরা তাজউদ্দীনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কুলখানি অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম, সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ, আওয়ামী লীগের নেতা ইউসুফ হোসেন হুমায়ুন, ফারুক খান, আবদুর রাজ্জাক, শেখ ফজলে নূর তাপস, লেখক মুহম্মদ জাফর ইকবাল প্রমুখ।
বর্ষীয়ান রাজনীতিক ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীন গত শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। একাধিক জানাজা ও শ্রদ্ধা নিবেদনের পর গত রোববার বনানী কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।