জোহরা তাজউদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দা জোহরা তাজউদ্দীন
সৈয়দা জোহরা তাজউদ্দীন

আজ ২০ ডিসেম্বর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। সৈয়দা জোহরা তাজউদ্দীন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী। ’৭৫-এর ১৫ আগস্ট পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরায় তাঁকে দলের দুর্দিনের কান্ডারি বলা হয়।
জোহরা তাজউদ্দীনের চার ছেলেমেয়ের মধ্যে সিমিন হোসেন রিমি বর্তমান সাংসদ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। তাঁর ছেলে তানজিম আহমদ সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।
সৈয়দা জোহরা তাজউদ্দীন ১৯৩২ সালের ২৪ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। ষাটের দশকে আইয়ুববিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি।