জোহরা বেগম কাজীর জন্মশতবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিভক্ত বাংলার প্রথম মুসলমান বাঙালি চিকিৎসক ডা. জোহরা বেগম কাজীর জন্মশতবার্ষিকী আজ ১৫ অক্টোবর। এ উপলক্ষে ঢাকার মাদারীপুর জেলা সমিতি বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবে স্মরণসভার আয়োজন করেছে। এতে দেশবরেণ্য রাজনীতিবিদ, চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।জোহরা বেগম কাজী বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানে আলোকবর্তিকা হাতে আবির্ভূত হয়েছিলেন। তিনি ভারতের মধ্যপ্রদেশের রাজনানগাঁওয়ে ১৯১২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ডা. কাজী আবদুস সাত্তারের জন্ম মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের কাজী পরিবারে। জোহরা বেগম কাজী ১৯৩৫ সালে দিল্লির লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ফর উইমেন থেকে এমবিবিএস পরীক্ষায় প্রথম স্থান পেয়ে ‘ভাইস রয়’ পদকে ভূষিত হন। তিনি মহাত্মা গান্ধীর সেবাশ্রমসহ অবিভক্ত ভারতের বিভিন্ন হাসপাতালে ১৩ বছর কাটিয়েছেন। বৃত্তি নিয়ে তিনি লন্ডনে পড়াশোনা করেন এবং চিকিৎসার সর্বোচ্চ ডিগ্রি এফআরসিওজি লাভ করেন।জোহরা বেগম কাজী দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনোকলোজি বিভাগের প্রধান ছিলেন। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে অনারারি কর্নেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ ও হলি ফ্যামিলি হাসপাতালেও দীর্ঘ সময় কাজ করেছেন। বিজ্ঞপ্তি।