জোড়া খুনের সাত দিনের মাথায় ফের গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় এক সপ্তাহের ব্যবধানে গতকাল বৃহস্পতিবার সকালে আবার এক ব্যক্তির গলাকাটা লাশ পাওয়া গেছে। ১৫ ডিসেম্বর সকালে একই জায়গায় এক পুরুষের গলাকাটা ও এক নারীর পায়ের রগ কাটা লাশ পাওয়া যায়। উপজেলার তারাপুর গ্রামের দানেশ প্রামাণিকের ছেলে নূর ইসলামের (৩৫) লাশ গতকাল সকালে উদ্ধার করা হয়েছে। গ্রামের আমবাগানের ভেতর একটি শুকনো ডোবা থেকে গলায় এবং ঘাড়ে কোপ দেওয়া অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। অতিরিক্ত পুলিশ সুপার এস এম এমরান ও পুঠিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার কাজিম উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার সাত দিন উপজেলার শিবপুর জায়গীরপাড়া গ্রামের মাঠ থেকে শামসুল হকের স্ত্রী শাহানারা খাতুন (৩৫) ও গ্রামের কৃষক আলমের (৫০) লাশ উদ্ধার করা হয়। এই জোড়া খুনের রহস্য এখনো উদ্ঘাটন করা হয়নি। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান বলেন, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে। এক সপ্তাহ আগের জোড়া খুনের ব্যাপারে তিনি বলেন, অল্প দিনের মধ্যেই তাঁরা ওই খুনের রহস্য পেয়ে যাবেন।