জোয়ার সাহারায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জোয়ার সাহারায় বিশ্বরোড অবরোধ করেছেন একটি পোশাক কারখানা শ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে কিমিয়া গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কটি অবরোধ করেন। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল মোত্তাকিন সড়কটি অবরোধের খবরটি নিশ্চিত করেন।
পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় তিনটি থানার পুলিশ মোতায়েন করা হয়েছে।
ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, শ্রমিকদের সড়ক অবরোধের কারণে জোয়ার সাহারার বিশ্বরোডের দুই পাশে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। এই যানজট আশপাশের সড়কগুলোতে ছড়িয়ে পড়েছে।