জোয়ারাধারবিরোধী আন্দোলন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ভবদহ এলাকার বিল কপালিয়ায় জোয়ারাধারবিরোধী আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। গত সোমবার জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারীরা এ ঘোষণা দেন।যশোরের জেলা প্রশাসক (ডিসি) মোস্তাফিজুর রহমান সোমবার সন্ধ্যায় মনিরামপুরে নেহালপুর কলেজিয়েট স্কুলে জোয়ারাধারবিরোধী আন্দোলন-কারীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আন্দোলনকারীরা আন্দোলন কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেন। আন্দোলনের নেতা ফারুক হোসেন বলেন, ‘ডিসির সঙ্গে বৈঠকে আমরা দাবি তুলে ধরেছি। এরপর আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত করেছি।