জোয়ারে উপড়ে যাওয়া ঝাউগাছ উদ্ধারে বন বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামুদ্রিক জোয়ারের আঘাতে কক্সবাজারের টেকনাফ সৈকতের উপড়ে যাওয়া ঝাউগাছ উদ্ধারের নেমেছে উপকূলীয় বন বিভাগ।

আজ মঙ্গলবার প্রথম আলোর ছাপা পত্রিকায় ‘টেকনাফে জোয়ারের আঘাতে উপড়ে পড়ছে সৈকতের ঝাউগাছ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপকূলীয় বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা ও টেকনাফ সদরের বিট কর্মকর্তা মো. নাছির উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, জোয়ারের আঘাতে উপড়ে যাওয়া ঝাউগাছ উদ্ধার করার জন্য মঙ্গলবার সকাল ১০টার থেকে দুজন বন কর্মীসহ তিনজন শ্রমিক নিয়োগ করে উপড়ে যাওয়া গাছগুলো উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁরা ৬০টি গাছ উদ্ধার করেছেন। আরও প্রচুর গাছ পড়ে রয়েছে, সেগুলো উদ্ধার করার জন্য বুধবার আরও পাঁচজন শ্রমিক নিয়োগ করা হবে।
নাছির উদ্দিন আহমদ বলেন, উদ্ধার করা গাছগুলো এখন ঝাউবাগানে মজুত রাখা হচ্ছে। পরে সেগুলো উপকূলীয় টেকনাফ রেঞ্জ কার্যালয়ে এনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর নিলামের ব্যবস্থা নেওয়া হবে। গাছগুলো উদ্ধার করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।