জোয়ারে পটুয়াখালী শহরসহ নিম্নাঞ্চল প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালী জেলা শহরসহ উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। জোয়ারে পটুয়াখালী শহরের এক-তৃতীয়াংশ এলাকা প্লাবিত হচ্ছে। গত বৃহস্পতিবার রাত থেকে জোয়ারের সময় সাগর ও নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। গতকাল শনিবার সকালে জোয়ারের পানি বাড়ায় পৌর শহরের সদর রোড এলাকার লোহাপট্টি, নিউমার্কেট, পুরানবাজার, আদালতপাড়া, গার্লস স্কুল রোড, পৌরসভা চত্বরসহ এক-তৃতীয়াংশ এলাকা প্লাবিত হয়। গত তিন দিন দুই দফা জোয়ারে এ অবস্থা হচ্ছে।এদিকে অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে কলাপাড়া-কুয়াকাটা সড়কের তিনটি ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যাওয়ায় যানবাহন চলাচলে দারুণ দুর্ভোগে পড়তে হচ্ছে পর্যটকসহ এলাকার লোকজনকে। এ ছাড়াও জোয়ারের প্লাবনে জেলার উপকূলীয় দশমিনা, গলাচিপা, বাউফল, মির্জাগঞ্জের বেড়িবাঁধের বাইরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে বাঁধের রেগুলেটরের মুখ আটকে রাখার ব্যবস্থা করা হয়েছে।