জোয়ারে রামগতির ছয় ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিক জোয়ারের পানির চাপে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ছয়টি ইউনিয়নের নিম্নাঞ্চল পাঁচ দিন ধরে প্লাবিত হচ্ছে। এতে এসব এলাকার রবি ফসলের ব্যাপক ক্ষতি হবে বলে কৃষকেরা আশঙ্কা প্রকাশ করেছেন।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, অস্বাভাবিক জোয়ারে চর আলেকজান্ডার, চর আবদুল্লাহ, চর আলগী, চর রমিজ, বড় খেরি ও চর গাজী ইউনিয়নের এক হাজার ৬৫০ হেক্টর জমির রবি ফসলের খেতে মেঘনা নদীর লোনা পানি ঢুকছে। এতে এসব এলাকার জমির সয়াবিন, বাদাম, মরিচ, ঢেঁড়স, মিষ্টি আলু, মুগ ও ডালসহ বিভিন্ন রবি ফসলের খেতে পানি জমে আছে।