জৌকুরা ঘাটে ফেরি বন্ধ ১০ দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর জৌকুরা ও পাবনার নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল ছয় দিন ধরে বন্ধ রয়েছে। এতে দেশের দক্ষিণাঞ্চলের ১০ জেলা এবং উত্তরাঞ্চলের সাতটি জেলার যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছেন।
রাজবাড়ী সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্রে জানা যায়, সড়কপথে দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ স্থাপনের জন্য ১৯৯৬ সালে সাত কিলোমিটার দীর্ঘ জৌকুরা-নাজিরগঞ্জ নৌপথ চালু করা হয়। দুটি ফেরি দিয়ে গাড়ি পারাপার করা হয়। প্রতিটি ফেরি দিয়ে নয়টি করে গাড়ি পারাপার হয়। তীব্র স্রোতে ৩ সেপ্টেম্বর থেকে এ পথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
ফেরিঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা কবীর জানান, সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে স্রোত কমে গেলে ফেরি চলাচল শুরু হবে।