জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি সভাপতি ও পাঞ্জেরী পাবলিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন।
কমিটির দুজন সহসভাপতি হলেন মেছবাহউদ্দীন আহমদ ও মিলনকান্তি নাথ। এ ছাড়া যুগ্ম নির্বাহী পরিচালক পদে রেদওয়ানুর রহমান ও অর্থ পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এ কে নাসির আহমেদ।
গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সমিতির পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ওসমান গনির নেতৃত্বাধীন ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’-এর ছয়জন পরিচালক প্রার্থীর পূর্ণ প্যানেল জয়ী হয়।
গত শনিবার নতুন পরিচালক নিয়ে কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য নির্বাচনের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।