জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন আহমেদ এবং নির্বাহী পরিচালক পদে সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ওসমান গনি ও মাজহারুল ইসলাম সহসভাপতি, নজরুল ইসলাম বাহার যুগ্ম নির্বাহী পরিচালক এবং মিলনকান্তি নাথ অর্থ পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।গত শুক্রবার এ নির্বাচন হয় এবং ওই দিন সন্ধ্যায় রাজধানীর গাজী ভবন মিলনায়তনে সমিতির বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির কাছে দায়িত্ব অর্পণ করা হয়। কার্যনির্বাহী পরিষদের পরিচালক পদে নির্বাচিত হয়েছেন হামিদুল ইসলাম, মফিদুল হক, মেছবাহউদ্দীন আহমদ, আহমেদ মাহমুদুল হক, আহমেদ মাহফুজুল হক, মোহাম্মদ লিয়াকত উল্লাহ, মনিরুল হক, সৈয়দ জাকির হোসাইন, প্রকৌশলী মো. মেহেদী হাসান, খান মাহবুব, খন্দকার মনিরুল ইসলাম ও মো. হেলাল উদ্দিন। ২০১১-১২ বছরের জন্য গঠিত নতুন পরিচালনা পরিষদের নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ সাধারণ সভায় নতুন কর্মপরিকল্পনা ব্যক্ত করেন। সৃজনশীল প্রকাশকদের সৃজনশীলতা বৃদ্ধি, প্রকাশনায় উৎকর্ষ ও পেশাদারির প্রচলন, লেখক-প্রকাশক সম্পর্ক সুদৃঢ়করণসহ নানামুখী কর্মপরিকল্পনা নেওয়ার কথা বলা হয় এবং এ কাজে সৃজনশীল প্রকাশকদের পাশাপাশি সৃজনশীল লেখকদের সহযোগিতাও কামনা করা হয়। বিজ্ঞপ্তি।