জ্ঞান মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মেলায় অংশগ্রহণ করি, দুর্যোগ ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখি’ স্লোগানে আজ বুধবার থেকে রংপুরে শুরু হচ্ছে দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক কর্মশালা ও জ্ঞান মেলা। গতকাল বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে মেলার কার্যকারিতা ও উদ্দেশ্য তুলে ধরেন কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত। রংপুর টাউন হল মাঠে দুই দিনব্যাপী এ মেলায় থাকছে প্রদর্শনী স্টল, পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনীসহ নানা প্রতিযোগিতা। প্রথম দিনে প্রধান অতিথি থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল।