প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্যোগ ও ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে গতকাল বুধবার থেকে রংপুরে দুই দিনব্যাপী তথ্য ও জ্ঞান মেলা শুরু হয়েছে। রংপুর টাউন হল মাঠে সকাল সাড়ে নয়টায় মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল। বিভাগীয় কমিশনার দিলোয়ার বখতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহিদ উল্লা মিয়া, কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। মেলায় আলোকচিত্র প্রদর্শনী ছাড়াও নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।