জ্বর নিয়ে এসেও সেরাদের সেরা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর: প্রতিযোগের জন্য নাম নিবন্ধন করা থাকলেও উৎসবে উপস্থিত হওয়ার কথা তার আগের দিনেও ছিল না। কারণ অনেক। কয়েক দিন ধরেই ওর শরীরটা খুব খারাপ যাচ্ছিল জ্বর আর সর্দিতে। শরীর খারাপ নিয়েও ভাষা প্রতিযোগে যোগ দেওয়ার মজাটা হারাতে চায়নি সে। তৌকির নূর রাহাত। দিনাজপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। উৎসব শেষে যখন নাম ঘোষণা করা হলো, তখন বিস্ময়ের ঘোর যেন কাটতেই চায় না। জ্বর নিয়ে এসেও সেরাদের সেরার পুরস্কার তার হাতে!