জ্বালাও পোড়াও বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধ-হরতালের নামে সারা দেশে পেট্রলবোমা মেরে নিরীহ মানুষ হত্যা এবং জ্বালাও-পোড়াও করার প্রতিবাদে নওগাঁয় অলিম্পিক ক্রীড়া পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে নওগাঁ শিল্প ও বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, পরিচালক আহম্মদ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিম আহমেদ, অলিম্পিক ক্রীড়া পরিষদের সভাপতি দেওয়ান রামীম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা অবিলম্বে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা এবং জ্বালাও-পোড়াও বন্ধের দাবি জানান।