জ্বালাও-পোড়াও চললে ব্যবস্থা নিতে বাধ্য হব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বিরোধী দলের হরতালের সমালোচনা করে বলেছেন, ‘এক ইলিয়াস আলীর জন্য বিএনপি এ পর্যন্ত পাঁচজনকে হত্যা করেছে। এ কোন রাজনীতি? এ রকম অরাজকতা চলতে থাকলে পরিবহনশ্রমিকদের রুখে দাঁড়াতে হবে। জ্বালাও-পোড়াও চলতে থাকলে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব।’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলার আলীগঞ্জ খেলার মাঠে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক কমিটির সভাপতি কাউসার আহমেঞ্চদের সভাপতিত্বে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ইসলাম, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহামঞ্চদ রুস্তম আলী খান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি মো. আবুল হোসেন প্রমুখ। এ সরকার শ্রমিকবান্ধব উল্লেখ করে নৌপরিবহনমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে সড়ক পরিবহন, পোশাক কারখানা ও বন্দরে অশান্ত পরিবেশের সৃষ্টি করা হয়েছিল।