জ্বালাও-পোড়াও ছেড়ে আলোচনায় আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জ্বালাও-পোড়াওয়ের পথ ত্যাগ করে আলোচনার পথে আসার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোনো জ্বালাও-পোড়াও করে যুদ্ধাপরাধীদের আপনি (খালেদা জিয়া) বাঁচাতে পারবেন না।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পানগাঁওয়ে এক জনসভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এর আগে তিনি দেশের প্রথম অভ্যন্তরীণ কনটেইনার নৌ-টার্মিনালসহ (আইসিটি) তিনটি কাজের উদ্বোধন করেন। এ ছাড়া কয়েকটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের ডাকা হরতালে আগুনে পুড়ে আজ একটি ছেলে মারা গেল। এই লাশের দায়িত্ব বিরোধীদলীয় নেতাকে (খালেদা জিয়া) নিতে হবে। উনি লাশ নিতে পছন্দ করেন, যুদ্ধাপরাধীদের পছন্দ করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের অতীতের কর্মকাণ্ড এবং টানা হরতাল দেওয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘উনি কিছু দিতে পারেন না। উনি দিতে পারেন লাশ। বিএনপির দুই গুণ দুর্নীতি আর মানুষ খুন।’