জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গতকাল বুধবার ইউনিয়নের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান এক বিবৃতিতে এই আহ্বান জানান।
বক্তারা বলেন, এসব ধ্বংসাত্মক কাজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারী-শিশু ও সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। ধ্বংস হচ্ছে শিল্প ও জাতীয় অর্থনীতি।
বিবৃতিতে এসব মানবতাবিরোধী সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে শ্রমিকশ্রেণীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে রাজধানীর বাড্ডায় কর্মরত দুই নির্মাণশ্রমিক সন্ত্রাসীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
সংগঠনটি দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিজ্ঞপ্তি।