প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা বহুজাতিক কোম্পানির কাছ থেকে দালালি বাবদ অর্থগ্রহণকারীদের ‘জ্বালানি অপরাধী’ বলেছেন এবং তাঁদের বিচার দাবি করেছেন।আগামী ৩ জুলাই হরতালের সমর্থনে গতকাল রোববার রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড় থেকে ধানমন্ডি ও তেজগাঁও নাবিস্কো মোড় হয়ে তিতুমীর কলেজ এলাকায় পদযাত্রা শুরুর আগে পৃথক সমাবেশে তাঁরা এ দাবি করেন।জাতীয় কমিটির নেতারা বহুজাতিক কোম্পানি নাইকোর কাছ থেকে টেংরাটিলা ও মাগুরছড়া দুর্ঘটনার ক্ষতিপূরণ বাবদ ৩৬ হাজার কোটি টাকা আদায়ে কার্যকরব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।