জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী নয় অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী নয় অস্ট্রেলিয়া। সে দেশের জ্বালানিমন্ত্রী (ফেডারেল মিনিস্টার ফর রিসোর্সেস অ্যান্ড এনার্জি) মার্টিন ফার্গুসন প্রথম আলোকে এ কথা বলেছেন।১ মে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে কমনওয়েলথ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বসে ফার্গুসন এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অস্ট্রেলিয়ার অনেক কোম্পানি বিনিয়োগের জন্য পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশ খুঁজছে। কিন্তু বাংলাদেশে বিনিয়োগের নিরাপত্তা না থাকায় এবং আইনকানুন ও বিনিয়োগ-প্রক্রিয়া জটিল হওয়ায় তারা আগ্রহ হারিয়েছে।দেশটির রাজধানী ক্যানবেরা ও সিডনিতেও একাধিক সরকারি কর্মকর্তা এবং জ্বালানি ও খনিজ সম্পদ খাতে কর্মরত দেশটির একাধিক বেসরকারি কোম্পানির শীর্ষ কর্মকর্তারা একই কথা বলেছেন।বাংলাদেশের জ্বালানি খাতে যখন প্রচুর বিদেশি বিনিয়োগ দরকার এবং সরকার সে বিনিয়োগ আকর্ষণের জন্য যথাসাধ্য চেষ্টা করছে, তখন এ খবর মোটেই স্বস্তির নয়।তবে ৩ মে বৃহস্পতিবার সিডনিতে নিউ সাউথ ওয়েলসের জ্বালানিমন্ত্রী পার্লামেন্টে নিজের কার্যালয়ে বসে এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ চাইলে আস্ট্রেলিয়া থেকে কয়লা আমদানি করতে পারে। অস্ট্রেলিয়ার সরকার সম্প্রতি নিজেদের দেশে ওই কয়লার ব্যবহার নিষিদ্ধ করায় তা রপ্তানির সুযোগ বেড়েছে।এসব সাক্ষাৎকারের সময় অস্ট্রেলীয় পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর (ডিএফএটি), অন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশসহ কয়েকটি দেশের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।অস্ট্রেলিয়া সরকারের আমন্ত্রণে ডিএফএটি আয়োজিত ইন্টারন্যাশনাল মিডিয়া ভিজিট প্রোগ্রামে (আইভিএম) অংশ নিতে ওই সাংবাদিকেরা পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ এবং খনি অঞ্চল কারাথা, রাজধানী ক্যানবেরা ও সিডনি সফর করছেন।