জ্বালানি খাতে ভুটানের সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জ্বালানি খাতে ভুটানের সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতাসহ বাণিজ্যিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।বৈঠকে ভুটানের রাজার সঙ্গে স্ত্রী রানি গিয়ালতসুয়েন জেতসুন পেমা ওয়াংচুকও উপস্থিত ছিলেন। আর খালেদা জিয়ার সঙ্গে তাঁর উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী অংশ নেন।বৈঠক শেষে এর বিষয়বস্তু সাংবাদিকদের বলেন শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, ভুটানের রাজার সঙ্গে খালেদা জিয়ার বৈঠক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভুটানের রাজা বলেন, জ্বালানি খাতসহ অন্যান্য খাতেও দুই দেশের মধ্যে সহযোগিতার হাত আরও বাড়ানো সম্ভব। সহযোগিতার এ প্রস্তাবকে স্বাগত জানান খালেদা জিয়া।বৈঠকে খালেদা জিয়াকে ভুটান সফরের আমন্ত্রণ জানান ভুটানের রাজা।