জ্বালানি তেল আমদানির অনুমতি বাতিলের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের নেতারা অবিলম্বে বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির অনুমতি বাতিল এবং বেসরকারি ফুয়েল সাপ্লাই কোম্পানি গড়ে তোলার উদ্যোগ পরিহারের দাবি জানিয়েছেন।
গতকাল বিকেলে চট্টগ্রাম নগরে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সিবিএ কার্যালয়ে ফেডারেশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফেডারেশনের সভাপতি মো. জানে আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মেঘনা পেট্রোলিয়াম সিবিএর সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সিবিএর সভাপতি মোজাহারুল ইসলাম. সাধারণ সম্পাদক মো. ইয়াকুব, সাংগঠনিক সম্পাদক খায়ের আহমদ চৌধুরী, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সিবিএ সভাপতি মো. মমতাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন প্রমুখ।