জ্বালানি তেলের দাম বাড়ানোয় বাম মোর্চার উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল শুক্রবার মোর্চার পক্ষ থেকে জ্বালানি তেলের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।মোর্চার সমন্বয়ক ও কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশুসহ নেতারা এক যুক্ত বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম না বাড়লেও সরকার অযৌক্তিকভাবে এর দাম বাড়িয়েছে।