জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাম মোর্চার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে অসংখ্য শ্রমিকের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়।সমাবেশে বাম মোর্চার নেতারা বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে আসন্ন বোরো মৌসুমে কৃষকদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তারা বলেন, আগুনে পুড়ে পোশাক কারখানায় শ্রমিকদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।বিজ্ঞপ্তি।