জ্বালানি তেলের মূল্য বাড়ায় চট্টগ্রাম চেম্বারের উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল শনিবার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যখন কমছে, তখন সরকার জ্বালানি তেলের দাম বাড়াল। এই নেতিবাচক সিদ্ধান্ত মূল্যস্ফীতিসহ সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বাড়াবে। চেম্বারের বিবৃতিতে সভাপতি আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে সরকার রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) ও বিদ্যুতের দামও বাড়াতে যাচ্ছে। বিবৃতিতে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানানো হয়।