জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কেন বেআইনি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের সর্বশেষ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার এ রুল জারি করেন।জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।রিট আবেদন থেকে জানা যায়, গত ১০ নভেম্বর সর্বশেষ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। এর আগে চলতি অর্থবছরের ১৮ সেপ্টেম্বর দাম বাড়ানো হয়েছিল। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিন আইনজীবী আবেদনকারী হয়ে গত সপ্তাহে রিট আবেদনটি করেন। গতকাল আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান মোহাম্মদ রিয়াদ।