দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছে সরকার। বিদ্যু ৎ কেন্দ্র, অন্যান্য শিল্প এবং গৃহস্থালিসহ সব ক্ষেত্রে চাহিদা বেড়ে চলেছে। কিন্তু তার সঙ্গে সামঞ্জস্য রেখে উ ৎ পাদন বাড়ছে না। গত তিন বছরে দেশে গ্যাসের উ ৎ পাদন বেড়েছে মাত্র ২৮ কোটি ঘনফুট। কয়লা ব্যবহারের কোনো পদক্ষেপই নেওয়া যায়নি। গ্যাস ও কয়লা ছাড়া দেশে আর কোনো জ্বালানি সম্পদ নেইও। এ পরিস্থিতিতে জ্বালানি খাতের দ্রুত উন্নয়নে কতিপয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল সোমবার সকালে তিনি বিদ্যু ৎ , জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এই নির্দেশনা দেন। নিজের দায়িত্বের অধীন ওই মন্ত্রণালয়ে এই নিয়ে চারবার গেলেন প্রধানমন্ত্রী। এর আগে শেষবার যান গত বছরের ৮ এপ্রিল।সভাসূত্র জানায়, গতকালের সভায় বিদ্যু ৎ ও জ্বালানি খাতের বর্তমান অবস্থা, চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্য ৎ পরিকল্পনা সম্পর্কে দুটি বক্তব্য প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। বিদ্যু ৎ খাত সম্পর্কে বিদ্যু ৎ সচিব মো. আবুল কালাম আজাদ এবং জ্বালানি ও খনিজ সম্পদ সম্পর্কে জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন তা উপস্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কতিপয় নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও বিদ্যু ৎ প্রতিমন্ত্রী এনামুল হক বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। গ্যাস উ ৎ পাদন বাড়াতে হবে: সভায় প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৩ সালের মধ্যে দৈনিক গ্যাসের উ ৎ পাদন আরও অন্তত ১০০ কোটি ঘনফুট বাড়ানো নিশ্চিত করতে হবে। তবে সূত্র মতে, বর্তমান ২০০ কোটির সঙ্গে ওই ১০০ কোটি যুক্ত হয়ে আরও আড়াই বছর পরে দৈনিক গ্যাসের উ ৎ পাদন ৩০০ কোটি ঘনফুট হলেও ঘাটতি থাকবে। কারণ, তখন চাহিদা হবে অন্তত ৩৫০ কোটি ঘনফুট। তবে এলএনজি আমদানি শুরু হলে ওই ঘাটতি পুষিয়ে যাবে।তিনটি পাইপলাইন: প্রধানমন্ত্রীর আরেকটি নির্দেশনা হলো, তিনটি বড় গ্যাস পাইপলাইন স্থাপন আগামী শুকনা মৌসুমের মধ্যে শেষ করতে হবে। এই লাইনগুলো হচ্ছে আশুগঞ্জ-বাখরাবাদ, বিবিয়ানা-ধনুয়া এবং মহেশখালী-চট্টগ্রাম। এই পাইপলাইনগুলো স্থাপনের প্রক্রিয়াও চলছে। কম্প্রেসর করবে গ্যাজপ্রম: সভায় প্রধানমন্ত্রী বলেছেন, গ্যাস সঞ্চালন লাইনে দুটি কম্প্রেসর স্থাপন করবে রাশিয়ার গ্যাজপ্রম। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় পরে আবার দুটি কম্প্রেসর স্থাপন করা হবে। কয়লা নিয়ে কমিটি: দেশের কয়লা উত্তোলনের বিষয়ে সরকার কী করতে পারে সে বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করা হবে। প্রকৃতপক্ষে, ওই কমিটি গঠনের কাজ অনেকটাই এগিয়েছে। বিদ্যু ৎ বিতরণের অবকাঠামো: সভায় বলা হয়, বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা প্রায় সাড়ে সাত হাজার মেগাওয়াট। এই পরিমাণ বিদ্যু ৎ উ ৎ পাদিত হলে তা সঞ্চালন ও বিতরণের মতো অবকাঠামো দেশে গড়ে ওঠেনি। এমনকি, বর্তমানে যে পাঁচ হাজার মেগাওয়াটের মতো বিদ্যু ৎ উ ৎ পাদিত হচ্ছে, তাও সুষ্ঠুভাবে বিতরণ করা যাচ্ছে না।প্রধানমন্ত্রী সভায় পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারণসহ বিদ্যুতের নতুন বিতরণ ও সঞ্চালন লাইন নির্মাণের নির্দেশনা দেন। কয়েকটি কুইক রেন্টাল বিদ্যু ৎ কেন্দ্রসহ কিছু প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন বলেও সভাসূত্র জানায়। রমজানের শুরুতেই বিদ্যু ৎ পরিস্থিতি খারাপ হওয়ার বিষয় নিয়েও সভায় আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে কারও গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রায় তিন ঘণ্টা ওই মন্ত্রণালয়ে ছিলেন।