জ্বালানিসচিবের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানিসচিব আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ সোমবার ভোর পাঁচটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জ্বালানিসচিব আবু বকর হৃদরোগ ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন আগে তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
জ্বালানিসচিবের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।