জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণা ও উন্নয়ন, প্রগতিশীলতা, মেধার বিকাশ, প্রযুক্তি ও শিক্ষার মানোন্নয়নের স্বার্থে হাজী মোহামঞ্চদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে পরবর্তী উপাচার্য নিয়োগ করা উচিত। গতকাল সোমবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম এ দাবি জানিয়েছে। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহাদৎ হোসেন খান। এতে বলা হয়, ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা হাজী দানেশ কৃষি কলেজকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেন। সেই সময় বিশ্ববিদ্যালয়ে মাত্র দুজন পিএইচডি যোগ্যতাসম্পন্ন অধ্যাপক ছিলেন। ১৩ বছর পর বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যা ২০১। এর মধ্যে পিএইচডি ডিগ্রিধারী অধ্যাপক রয়েছেন ৫০ জন। উপস্থিত ছিলেন আনিস খান, বলরাম রায়, হারুন আর রশিদ, মো. সাইফুর রহমান, বিকাশ চন্দ্র সরকার, উত্তম কুমার মজুমদার, নাজিম উদ্দিন প্রমুখ।