জ্যেষ্ঠ সচিব হলেন তিন কর্মকর্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদসহ সরকারের তিন সচিবকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব করা হয়েছে। এ বিষয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জ্যেষ্ঠ সচিব হওয়া বাকি দুই কর্মকর্তা হলেন, নৌপরিবহনসচিব মো. আবদুস সামাদ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. আনিছুর রহমান। এ ছাড়া চট্টগ্রামের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবদুল মান্নানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (বিশেষ শাখা) মাহবুব হোসেনকে অবসরোত্তর ছুটি স্থগিত করে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হবে। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।