জ্যেষ্ঠ সচিব হলেন সাত সচিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের সাতজন সচিবকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।
নতুন জ্যেষ্ঠ সচিবেরা হলেন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, ভূমিসচিব মো. সফিউল আলম, পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েত উল্লাহ আল মামুন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন ও জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধূরী।