প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে গত শুক্রবার ব্রজমোহন (বিএম) কলেজের উত্তরণ প্রাঙ্গণে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠান পালন করেছে সাংস্কৃতিক সংগঠন উত্তরণ৷ অনুষ্ঠানে গান, আবৃত্তি, কৌতুক পরিবেশন করা হয়৷ কলেজের শিক্ষার্থীরা ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সদস্যরা৷ এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আজমল হোসেন, সংস্কৃতিকর্মী মুকুল দাস, কবি পার্থ সারথি প্রমুখ৷ বরিশাল অফিস