জ্যোতি বসু অসুস্থ হাসপাতালে ভর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের প্রবীণ কমিউনিস্ট নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আবার অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে অসুস্থ হয়ে পড়ার পর জ্যোতি বসুকে দ্রুত অ্যাপোলো গ্লেনিয়াগ্লেস হসপিটালে নেওয়া হয়। তাঁর ব্যক্তিগত চিকিত্সক নীতিশ রায় জানান, তাঁর বুকে কফ জমেছে। এ কারণে শ্বাসকষ্ট হচ্ছে। দুই থেকে চার দিন তাঁকে হাসপাতালে থাকতে হতে পারে।