প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু স্মরণে আগামী ৪ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে একটি স্মরণসভা অনুষ্ঠিত হবে। সর্বশ্রেণীর মানুষ, গণতান্ত্রিক ও প্রগতিশীল দল, সংগঠন ও সংস্থার পক্ষ থেকে তাঁর প্রতি সেদিন শ্রদ্ধা জানানো হবে।জ্যোতি বসু স্মরণসভাকে সার্থক করতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে আহ্বায়ক করে ২০১ সদস্যের একটি নাগরিক কমিটি গঠন করা হয়েছে। সাংসদ রাশেদ খান মেনন ও মুজাহিদুল ইসলাম সেলিম কমিটির যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।১৭ জানুয়ারি জ্যোতি বসুর মহাপ্রয়াণ ঘটে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জ্যোতি বসু বাংলা মাটির সন্তান। তাঁর পূর্বপুরুষেরা নারায়ণগঞ্জের সোনারগাঁর বারদি গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। পূর্ববঙ্গেও তিনি আন্দোলন-সংগ্রাম করেছেন। বিজ্ঞপ্তি।