জ্যোতি বসুর আরোগ্য কামনা করেছেন শেখ হাসিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের প্রবীণ কমিউনিস্ট নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। ভারত সফরকালে শেখ হাসিনা দিল্লিতে বলেছেন, প্রবীণ এ নেতা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আমি এ কামনা করি। এদিকে গতকাল বুধবার দুপুরে কলকাতার সল্টলেকের বেসরকারি এএমআরআই হাসপাতাল থেকে প্রচারিত মেডিকেল বুলেটিনে বলা হয়, জ্যোতি বসুর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি ঘটেনি এবং সংকট কাটেনি। জ্যোতি বসু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১ জানুয়ারি এ হাসপাতালে ভর্তি হন। মেডিকেল বুলেটিনে বলা হয়, গত মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং এখনো তেমন অবস্থায়ই রয়েছেন তিনি। তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে এবং রক্ত দেওয়া হচ্ছে।