জ্যোতি বসুর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রবীণ বাম রাজনীতিবিদ ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং সাংস্কৃতিক সংগঠনসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শোক প্রকাশ অব্যাহত রয়েছে। গতকাল সোমবার পাঠানো পৃথক শোকবার্তায় জ্যোতি বসুকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হিসেবে উল্লেখ করা হয়। শোকবার্তায় প্রয়াত এই রাজনীতিবিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলা হয়, জ্যোতি বসু আদর্শে ছিলেন অটল এবং তিনি ছিলেন নির্যাতিত ও নিপীড়িত গণমানুষের অবিসংবাদিত নেতা। তাঁর মৃত্যুতে গোটা উপমহাদেশে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে, যা কখনো পূরণ হওয়ার নয়।শোক প্রকাশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি, যুবলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের বিল্পবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ ইউনানী মেডিকেল অ্যাসোসিয়েশন, আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও বিশ্ব বাঙালি সম্মেলন।