জ্যোতির্বিদ এ আর খানের জন্মবার্ষিকীতে সাইকেল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সংগঠন গতকাল রোববার জ্যোতির্বিদ এ আর খানের ৮০তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছে। এ উপলক্ষে বায়ু দূষণ কমাতে দেশের সব সড়কে সাইকেলের জন্য আলাদা লেন স্থাপনের দাবি জানিয়ে একটি সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। এ আর খানের নেতৃত্বে শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে শেষ হয়। আয়োজক সংগঠনগুলোর মধ্যে রয়েছে ডব্লিউবিবি ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), অনুসন্ধিত্সু চক্র ও বাংলাদেশ সাইকেল ফেডারেশন। এ আর খান ১৯৩০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মময় জীবনে তিনি লন্ডন ইম্পেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স বিভাগে অধ্যাপনা করেন। বিজ্ঞপ্তি।