জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে হজরত আলী (৩৭) নামের এক ইজিবাইকচালককে হত্যা করে তাঁর ইজিবাইকটি ছিনতাইয়ের অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সুমন মিয়া (২৬) ও তাঁর ছোট ভাই স্বপন মিয়া (২০)। তাঁদের বাড়ি মুক্তাগাছা উপজেলার রৌয়ারচর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, ১ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে ময়মনসিংহের কাঁচিঝুলি সাহেব কোয়ার্টার এলাকায় হজরত আলীকে হত্যা করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁর ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। তাঁর বাড়ি শহরতলির গলগন্ডা এলাকায়। এ ঘটনায় ২ মার্চ চালকের পরিবারের পক্ষ থেকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় মামলা করা হয়।