প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশি হেফাজতে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার গোবিন্দগঞ্জ সচেতন নাগরিক কমিটির উদ্যোগে উপজেলার বিশ্বরোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক মতিন মোল্লা, এনতাজুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা ধর্ষণের ঘটনায় জড়িত পাঁচ পুলিশ সদস্যকে শনাক্ত করে বিচারের দাবি করেন। তাঁরা এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।