প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার ও তাঁদের বিচারের দাবি জানানো হয়েছে। গত মঙ্গলবার উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে এসব দাবি জানায়।
উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, তাঁরা ওই ঘটনার বিচারের জন্য ইউএনওর কাছে আবেদন দিয়েছেন। বিচার না পেলে পরবর্তী সময়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
ইউএনও আবু সাঈদ মোল্লা বলেন,‘আমি প্রশিক্ষণে বাইরে আছি। এসে বিষয়টি দেখব।’