জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা শহরের দমদমা কালীগঞ্জ এলাকার অটোরিকশাচালক আবদুর রাজ্জাককে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল জেলা শহরের নওহাটা খোয়ারপাড় এলাকায় অটোরিকশাচালকেরা মানববন্ধন ও মিছিল করেছেন।
নিহত ব্যক্তির স্ত্রী সাজেদা বেগম একই এলাকার মিল্টন ও সাগর নামের দুজনের নাম উল্লেখ করে গত মঙ্গলবার রাতে সদর থানায় ওই মামলা করেন। এ ঘটনায় গতকাল পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি।
মঙ্গলবার সকালে জেলা শহরের মোবারকপুর এলাকার একটি ইটভাটা থেকে আবদুর রাজ্জাকের (৩৫) গলাকাটা লাশ ও দমদমা কালীগঞ্জ পৌর কবরস্থান এলাকা থেকে তাঁর অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।