জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে স্কুলছাত্র সাদ্দাম হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জবাসীর ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের মিয়াপাড়া থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে মানববন্ধন করা হয়। মানববন্ধনটি প্রেসক্লাব চত্বর ছাড়িয়ে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স পর্যন্ত বিস্তৃত হয়। এ সময় এলাকাবাসী স্কুলছাত্র সাদ্দাম হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিসংবলিত বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে কর্মসূচি পালন করে।
প্রসঙ্গত, গত বছরের ৮ জুলাই সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র সাদ্দাম নিহত হয়।